যারা আবার "তোমাকে ছাড়া আমি বাঁচব না" নামের সম্পর্ক তুচ্ছ কারণে ভেঙ্গে ফেলেন, পোশাকের মত ভালোবাসার মানুষ পরিবর্তন করেন, লোকে কি বলবে ভেবে ভালোবাসা না থাকলেও এক ছাদের নিচে দিনের পর দিন কাটিয়ে দেন অতি অনিচ্ছায়, ভালোবাসা মানে যাদের কাছে শুধুই "শরীর", ভালোবাসার মানুষকে যারা প্রকৃত মূল্য দেন না- এরকম হাজার রকমের মানুষের জন্য মাস্ট ওয়াচ একটি সিনেমা- "বেলাশেষে"।সম্পর্ক জিনিসটার সংজ্ঞা কিছুটা হলেও নতুন করে শিখতে পারবেন এই সিনেমাটা দেখলে
সিনেমার কিছু চমৎকার সংলাপ-
- প্রকাশক আর লেখকের সম্পর্ক টা স্বামী স্ত্রীর মতো। লেখক থাকে ভেতরে আর বাইরে প্রকাশক। তুমি আমার জীবনের লেখক, আরতী।
"-রাগ অভিমান করে কি সংসার করা যায়?
-তুমি আমাকে ভালোবাসো না, সংসার ভালোবাসো।
- আমার কাছে তুমি আর সংসার আলাদা না।
-তোমার কাজটা একটা কাজের লোককে দিয়েও করিয়ে নেয়া যায়!
-তাই বুঝি? তাহলে কাজের লোককে বিয়ে করলেই পারতে! "
- আমার কাছে মালশ্রী আছে, আর কারো কাছে নেই।
-"ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর যেন আমার আগে তোমাকে নিয়ে নেন...কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো, কিন্তু তুমি আমায় ছাড়া বাঁচতে পারবে না...
No comments:
Post a Comment