হাজার কথায় তোমার মন ভরাতে চাই
কাজ হয় না বরং আগুন হও রেগে
নানান সুরের ফুলে তোমায় সাজাতে চাই
লাভ হয় না বরং কথার আঘাত জোটে ।
এই দুনিয়ার সব গোলাপ তোমায় দিতে চাই
তুমি নাও না বরং ছুড়েই দাও ফেলে
অজস্র শব্দের কবিতা তোমায় দিতে চাই
হয় না লাভ বরং বুক ফোলাও দারুণ অভিমানে ।
তোমার সঙ্গে সকাল সাঝে স্বপ্ন সাজাতে চাই
রাজি হও না বরং দুরেই দাও ঠেলে
বলি-এই শহর সীমা ছাড়িয়ে অন্য কোথাও যাই
তুমি চাও না বরং দ্বিগুন যাও রেগে ।
সব ছেড়ে যখন আমি তোমায় দিলাম ছুঁয়ে
অজানা এক শিহরণে ধূপের মতো জ্বললে ,
হাত বাড়িয়ে যখন তোমায় নিলাম আরো কাছে
আমার বুকে তখন তুমি মোমের মতো গললে ।।
No comments:
Post a Comment