তোমার নিশ্চয় মনে আছে বাবা, আমি খুব দুষ্ট ছিলাম। ছোটবেলায় আমাকে যখন পড়া শেখাতে বসতে তখনতো আমায় খুব মারতে। একটা ভুল হলেই আর রক্ষা নেই। আর তোমার মার থেকে আমাকে আগলে রাখতে গিয়ে মাকে যে কি পরিমাণ মার খেতে হয়েছে তাতো তুমি জানো। একটা জিনিসকে বারবার অনুশীলনের মাধ্যমে তুমি আমাকে যেভাবে স্বচ্ছ আর দক্ষ করে গড়ে তুলেছিলে তা এখন খুব মনে পড়ে। এখনতো মনে হয় বাবা তুমি আমাকে আরো বেশি মারলেনা কেনো? তাহলে হয়তো আমার জীবনটা আরো অনেকখানি সুন্দর হতে পারতো....
No comments:
Post a Comment