Monday, January 11, 2016

ভালবাসা হচ্ছে একটা মধুর সম্পর্ক।

ভালবাসা হচ্ছে পরস্পরকে বুঝতে পারা।
কাছে বা দূরে হোক হৃদয়ের গভীর থেকে অনুভবে বুঝতে পারা।আমি যে মানুষটিকে ভালবাসি তাকে যদি বুঝতে না পারি তাহলে এই সম্পর্কের অর্থ আছে বলে মনে হয়না।
ভালবাসা নিঃস্বার্থে বেঁচে থাকবে বিশ্বাসে।
মুখ দিয়ে সহজেই ভালবাসি বলা যায় কিন্তু অন্তর দিয়ে সেই ভালবাসার মান ধরে রাখা খুবই কঠিন।যে ভালবাসায় বিশ্বাসের ঘাটতি থাকে সেই ভালবাসায় সু-সম্পর্ক থাকেনা।
সন্ধেহ প্রেম ভালবাসার মৃত্যুর আরেকটা কারণ,প্রেম ভালবাসা হৃদয়ে ধারণ করে আর প্রকাশ পায় বাহিরে। চাইলে যে কাউকেই ভালবাসা যায়, ভালবাসা একটা প্রবিত্র অনুভূতি। স্বার্থের জন্য প্রেম করা উচিৎ না,প্রেম হচ্ছে একটা মধুর সম্পর্ক।যেখানে থাকবেনা কোন স্বার্থ, চাওয়া পাওয়া আর থাকবেনা নষ্টা মানসিকতা, থাকবে শুধু ভালবাসা।
.
ভালবাসা মানে শুধু যে কাউকে জয় করা তা নয় বরং কারো জন্য হেরে যাওয়াও ভালবাসা হয়।
এইটা জ্ঞানের গভীরতা দিয়ে হয়না হৃদয়ের গভীরতা দিয়ে হয়।আমাদের মানব মন অশান্ত অস্থির একটা জিনিস কখন যে কি করে বা চেয়ে বসে নিজেই জানেনা।আবার বিবেকের নিষেধের পরেও মানুষ জেনে শুনে ভুল পথে পা বাড়াতে দ্বিধা করে না।বিবেক মনের যোদ্ধের একটি জিনিস।সঠিক বিবেক থাকলেই মনের জয় হয়,আবেগ আর বিবেক যদি এক থাকে তাহলে একটা মনের গুরুত্ব থাকে আর তখনই ভালবাসার মূল্য দেয়া যায়।
.
ভালবাসা গৌরবের অংকারের নয় তাই
ভালবাসা শুধু বয় ফ্রেন্ড আর গার্ল ফ্রেন্ড এর মধ্যে সীমাবদ্ধ করে পবিত্র ভালবাসার অপমান করবেন না। ভালবাসা একটা পৃথিবী মহা বিশ্বের মত বিশাল। ভালবাসা নামক বস্তুটিতে যে আত্মতৃপ্তি পাবেন তা আর কোথাও পাবেন না,আর নেই। তৃপ্তির স্বাদ তখন পাবেন যখন এই মহা বিশ্বের স্রষ্টা এবং তার সৃষ্টিকে মন প্রাণ দিয়ে ভালবাসতে পারবেন।পরিবার, আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব সবাইকে। আর হে ভালবাসা প্রকৃতির মাঝেও ফুটে উঠে।মনের ভালবাসাই সঠিক, ধ্বনের ভালবাসা না।
.
বিশ্বস্ততা অনেক বড় জিনিস এবং অর্জন করা কঠিন। আপনার দশ বছরের বিশ্বস্ততা দশ সেকেন্ডই শেষ হয়ে যেতে পারে।বিশ্বস্ততা অনেক সাধন করতে হয়, সুতরাং সব কিছু সাবধান এবং বুঝে শুনে চলাই ভালো।
জোর করে ভালবাসা হয়না।আপনি যতই চেষ্টা করুন অন্যের প্রকৃত ভালবাসা ছিনিয়ে নিতে তার ভালবাসা বা ভালো লাগার মানুষ হতে আপনি পারবেন না। নিজের চরিত্র ভালো সুন্দর করে এমন ভাবে গড়ে তুলতে হবে যে কেউ মুগ্ধ হয়ে আপনাকে পছন্দ করে ও ভালবাসে।
.
অধিকাংশ মানুষ বুঝতে পারেনা তাদেরকে অন্যরা আড়াল থেকে ভালবেসে যায়।আপনি যতই ভাবুন না কেন তাদের জন্য কোন কিছু করছেন বা করতে যাচ্ছেন তারা আসলেই বুঝেনা তাই এই সব মানুষের কাছ থেকে কোন কিছু আশাকরা মোটেও ঠিক নয়, তাহলে আপনাকে দুঃখ পেতে হবে।
ভালবাসায় গোলাপ আপনাকে মুগ্ধ করতে পারে আবার সেই গোলাপের কাটা আপনাকে আঘাতও দিতে পারে।

No comments:

Post a Comment