Monday, January 11, 2016

পথ চলতে চলতে যদি পিছলে পড়ি,
হাত ধরো, অন্ততঃ একটি হাত।
আবার উঠে দাঁড়াবো, ঘুরে দাঁড়াবো।
*ভুল পথে যদি কখনো পা বাড়াই,
শুধু একটি হাত ঊঠিয়ে ইশারা করো,
নিমেষেই বুঝে নিব, ফিরে আসবো।
*অন্তিম শয্যাশায়ী হলে, যদি বাকহারা হয়ে যাই,
শুধু একটু ভালবাসা নিয়ে হাতটি ধরে রেখো,
চলে যাবো, নয় ফিরে আসবো, হাসতে হাসতেই!

No comments:

Post a Comment