Monday, January 11, 2016

স্বস্তা মানুষটি আসলেই ভাল মানুষ। সে সবার সাথে হাসিখুশি হয়ে কথা বলে, উচ্চস্বরে হাসাহাসি করে, যা ইচ্ছা তা হড়বড় করে বলে ফেলে, বাধাহীনভাবে ঠিক "স্বস্তা" মানুষদের মত। সে আপনাকে খুশি করার চেষ্টা করবে। সে আপনার আশেপাশের মানুষকে খুশি করার চেষ্টা করবে; কিন্তু সে ব্যর্থ হবে। আপনি ও আপনার আশেপাশের কোনো একজন তার চেষ্টাকে, তার ইচ্ছাকে ছুড়ে ফেলে দিবেন। তারপরও সে কিছুই বলবেনা। নিজের দোষ ভেবে নিজেকেই গালমন্দ করবে। সে যে বড় ভাল মানুষ! স্বস্তা মানুষ হে-হে করে হাসবে। আপনি বিরক্ত হবেন। সে একা একা ভাববে- তার মত কি কেউ পৃথিবীতে নেই? যে কিনা শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কাউকে কিছু বলবেনা; তার গ্লানিগুলো সে নিজের বুকের ভেতর নিয়ে বেড়াবে। আফসোস! সে নিজের মত কাউকে খুজে পায় না। ভাল মানুষরা হয়ত এমনই!
,
স্বস্তা মানুষটিকে কেউ ঘনিষ্ঠ বন্ধু তথা বেস্ট ফ্রেন্ড ভাবে না। একে কি ভাববে! তার কোনো পার্সোনালিটি নাই। সবার সাথে মিশে। পাইকারি দোকানে যেমন প্রায় সবকিছু পাওয়া যায়। সেও যেন এক পাইকারি দোকান; যেখানে যেকোনো কিছুই পাওয়া যায়। তার সাথে সবাই মেলামেশা করতে পারে। সে কাউকে বাধা দেয় না। সে যে বড় ভাল মানুষ!
,
স্বস্তা মানুষটিকে অনেকেই আড়ালে আবুল, মগা উপাধি দিয়ে থাকেন। আর সেই স্বস্তা মানুষটি তাদের সাথে দেখা করা, মেলামেশা করা, তাদের সাথে সম্পর্ক আরও গাঢ় করার জন্য ব্যাকুল।
স্বস্তা মানুষগুলো আসলেই বড় ভাল মানুষ।

No comments:

Post a Comment